শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৯:৪৫ অপরাহ্ণ
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

শাকিল হোসেন,কালিয়াকৈর, (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন দের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়া থেকে কারখানার মালামাল বোঝাই করে একটি পিকআপ টাঙ্গাইলের গোড়াই এলাকার দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দেয়। এ সময় পেছন থেকে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঠিক একই সময়ে সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে আবার পিকআপটির পেছনে সজোরে ধাক্কা মারে।

ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, কী ঘটেছিল
এই ত্রিমুখী সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নাসির উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপের হেলপার। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ