শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার সাভারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ ছিনতাইকারী গ্রেফতার

Admin ২৩ May ২০২৬ · Saturday · ০৪:০৯ অপরাহ্ণ
ঢাকার সাভারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ ছিনতাইকারী গ্রেফতার
ঢাকার সাভারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) 
সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ মে রাত ১১টা ৫ মিনিটে সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে রোকসানা আক্তার ওরফে রুকশা (৩৫) ও মোঃ সাকিব (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।

অপরদিকে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় পৃথক অভিযানে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মোঃ মিলন হোসেন (৪৫) ও মোঃ মনির হোসেন (৩৭)-কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রোকসানা আক্তারের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১০টি এবং মনির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ