শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Admin ২২ May ২০২৬ · Friday · ০৩:৫৪ অপরাহ্ণ
বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস.এম. কামরুজ্জামান, গাজীপুর 
আজ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এ “বন ও পরিবেশ রক্ষা আন্দোলন” এর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, বন রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের প্রধান জনাব জহির আকন সিএফ স্যার। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সকলকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন এর আহবায়ক সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সদস্য সচিব মোঃ রাব্বি যুগ্ম সদস্য সচিব হাফিজ . আবিদ হাসান ফয়সাল আহমেদ আরো অনেক এ উপস্থিত ছিল। কর্মসূচি শেষে জাতীয় উদ্যান এলাকায় বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। 🌱

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ