মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৬:৩২ অপরাহ্ণ
বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
বাকৃবিতে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত

​মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণে তিন সপ্তাহব্যাপী  'বুনিয়াদী প্রশিক্ষণ' কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ০৫ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১০.০০টায় বিশ্ববিদ্যালয়ের ষ্টেডিয়ামে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সমন্বয়ক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবু সুফিয়ান মোহাম্মদ খায়রুল ফাত্তাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: সারওয়ার জাহান। 
​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন "​আমরা সত্যিই আনন্দিত যে আজকে এধরণের একটা বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করতে পেরেছি। যেকোনো ভালো কাজের জন্য উদ্যোগ নেওয়াটা একটি কাজের অর্ধেক হয়ে যায়। শুরুটা যেটা আমি আজকে দেখলাম, আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। আমার সহকর্মীবৃন্দ যে কথাগুলো বলেছেন, সত্যিকার অর্থেই আমরা একটি সংকটকাল পার করছি। তবে সেই সংকটকাল খুব দ্রুতই শেষ হবে বলে আমি মনে করি  সেই বিশ্বাস আমার আছে"। তিনি  বলেন যে নিরাপত্তা শাখা এখন অধিকতর সক্রিয়  হয়েছে, সবাই মিলে সুন্দর দল  হয়েছে। তিনি আরও বলেন যে "​আমি দেখতে চাই প্রতিটি নিরাপত্তা কর্মীর বাঁশি যেন বাজে, অলসভাবে  যেন কেউ না থাকে। আমি দেখতে চাই আপনাদের ক্ষিপ্রতা, আমি দেখতে চাই আপনাদের দক্ষতা, আমি দেখতে চাই আপনাদের সততা"। তিনি প্রতি বছর কমপক্ষে তিনজন দক্ষ নিরাপত্তা কর্মীকে পুরস্কৃত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন এবং এই জাতীয় প্রশিক্ষণ সবসময় চলমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,  তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে নিরাপত্তা শাখার ২৭জন কর্মী অংশগ্রহণ করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ