বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

হোসেনপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো.মাসুদ আলম

Admin ২২ May ২০২৬ · Friday · ০৫:১৮ পূর্বাহ্ণ
হোসেনপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো.মাসুদ আলম
হোসেনপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো.মাসুদ আলম

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী গরীব দু:খী অসহায় মানুষের পরম বন্ধু মো:মাসুদ আলম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক-এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন,মহান আল্লাহ পাকের দয়ায় আমি এলাকার কৃষক, জেলে,শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কল্যাণে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছি।

 

আসন্ন ঈদুল-আযহার পবিত্র দিনে আমি হোসেনপুর উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সকলকে সচেতন ও মানবিক হতে হবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,কিশোরগঞ্জ জেলা পরিষদের ২ বারের সাবেক সফল সদস্য ও বাংলাদেশ  জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন

ময়মনসিংহ বিভাগীয় সাবেক সফল সভাপতি মো.মাসুদ আলম দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।সততা,ন্যায়পরায়ণতা,নিরহংকার মনোভাব ও মানবিক নেতৃত্বের কারণে তিনি হোসেনপুর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এলাকাবাসীর ভাষ্য এলাকার বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো,সামাজিক বিরোধ নিষ্পত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন। স্থানীয় মানুষসহ উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবাসে একজন সৎ,নির্ভীক,মানবিক ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে।

এছাড়াও তিনি যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা,সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে গ্রহণ করেছেন।

তরুণদের মাঝে শৃঙ্খলা,ঐক্য ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

হোসেনপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,মো:মাসুদ আলমের ঈদের শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে,জনসম্পৃক্ততা, সততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে সাড়া ফেলেছে।

 

আগামী হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের জনবান্ধব নেতা মো.মাসুদ আলমকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ