বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

Admin ২১ May ২০২৬ · Thursday · ০২:২৮ অপরাহ্ণ
অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন
অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

স্টাফ প্রতিনিধি

অনলাইনে কোনো নেতিবাচক প্রবাহ তৈরি হলে তরুণ প্রজন্মকে তার বিপরীতে একটি ইতিবাচক ধারা (পজিটিভ ফ্লো) তৈরি  করতে খুলনায় যুবদের নিয়ে ৩দিনের বুটক্যাম্প সম্পন্ন হয়েছে।

গত ২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে খুলনার হোটেল সিটি ইন-এ আয়োজিত এক যুব বুটক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারাল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন ও ডয়েচে ভেলে একাডেমির যৌথ বাস্তবায়নে “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পের অধীনে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়।

১৯ মে থেকে শুরু হওয়া “MIL, Digital Safety and Constructive Dialogue with CSO Youth Members” শীর্ষক এই তিন দিনব্যাপী বুটক্যাম্পে খুলনার ৩টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)—'পরিবর্তন-খুলনা', 'দলিত' এবং 'রঙমহল ফর ইয়ুথ'-এর মোট ৩০ জন যুব ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি, প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, কমিউনিকেশন এন্ড ষ্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার সাইফুর রহমান, রিসার্স এন্ড ডকুমেন্টেশন স্পেশালিষ্ট সাজ্জাদুল করিম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ নাজমুল ইসলাম, ডেপুটি কোর্ডিনেটর আলাউদ্দিন শাওন, জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এবং কমিউনিকেশন এ্যাসোসিয়েট সুমাইয়া আক্তারসহ অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ ।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জার্মান ফেডারাল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ)-এর যৌথ অর্থায়নে “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ