বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

Admin ২১ May ২০২৬ · Thursday · ০২:২৬ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী
নাটোরে নলডাঙ্গায় আধুনিক কৃষি প্রশিক্ষণ পেলেন ৬০ কৃষক-কৃষাণী

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপ-সহকারী কৃষি অফিসার রনজিৎ সিংহসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, রোগবালাই দমন, কম খরচে অধিক ফলন, নিরাপদ সবজি উৎপাদন, জৈব সার ব্যবহার এবং ফসলের সঠিক পরিচর্যা বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া বাঁশিলা গ্রামের কৃষক শাহিন বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তি ও রোগবালাই দমন বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি। এসব প্রশিক্ষণ মাঠপর্যায়ে কৃষকদের অনেক উপকারে আসবে।”
মাধনগর গ্রামের কৃষাণী আরজিনা বেগম ও সাদিয়া বেগম বলেন, “নিরাপদ সবজি উৎপাদন ও জৈব সার ব্যবহারের বিষয়ে নতুন তথ্য জানতে পেরেছি। এতে আমরা আরও উৎসাহিত হয়েছি।”
কুমদবাটি এলাকার কৃষক শামীম আহমেদ বলেন, “কৃষকদের নিয়মিত এমন প্রশিক্ষণ দিলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে।”
দুর্লভপুর গ্রামের কৃষাণী রহিমা খাতুন ও সাথী বলেন, “মাঠপর্যায়ে হাতে-কলমে শেখানোর কারণে বিষয়গুলো সহজে বুঝতে পেরেছি। এটি আমাদের কৃষিকাজে কাজে লাগবে।”
পারবিশা গ্রামের কৃষক মনজুরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের সময়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজন।”
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ