বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে তাহিরপুরে আহসানুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Admin ২১ May ২০২৬ · Thursday · ০২:২১ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে তাহিরপুরে আহসানুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে তাহিরপুরে আহসানুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা তাহিরপুরে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানুল মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

নিহত আহসানুল উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। সে এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আহত ব্যক্তিদের মধ্যে শিমুল মিয়াকে (১৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত দেলোয়ার হোসেনকে (১৬) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহসানুলের বাবা নেই। পরিবারের অভাব মেটাতে পড়াশোনার ফাঁকে সে শ্রমিকের কাজ করত। গতকাল বুধবারই তার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল। আজ কামড়াবন্দ গ্রামের একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে রড বসানোর কাজ করার সময় পাশের ১১ কেভি বিদ্যুৎ লাইনের সঙ্গে রডটি লেগে গেলে আহসানুলসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দুর্ঘটনার বিষয়ে তাহিরপুর পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, ‘বিদ্যুৎ লাইনের পাশেই ভবনটির কাজ চলছিল। ভবন নির্মাণের বিষয়ে বা কাজ শুরু করার আগে বিদ্যুৎ লাইন বন্ধ করার জন্য আমাদের কেউ জানায়নি।

তবে ভবনের মালিক সাজু মিয়ার দাবি,তিনি গত চার মাস আগেই বিদ্যুতের লাইন ও খুঁটি সরানোর জন্য আবেদন করেছিলেন। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ