শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা ৮ সন্তানের জনক হতদরিদ্র আব্দুল খালেদ শিপন

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৫২ পূর্বাহ্ণ
টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা  ৮ সন্তানের জনক হতদরিদ্র আব্দুল খালেদ শিপন

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া

সিলেটবিশ্বনাথের মো. আব্দুল খালেদ শিপন যার বয়স ৪৫। মা. স্ত্রী, ৬ কন্যা ও ২ পুত্র নিয়ে তাঁর সংসার। পেশায় তিনি একজন টমটম চালক। আর তিনি এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তাঁর একার রোজগারে কোনমতে পরিবারটি চলছিল। কিন্তু গত ৪ মাস ধরে একটি জটিল রোগে আক্রান্ত হওয়ায় তিনি এখন নিজের চিকিৎসা তো দূরের কথা, ঠিক মত অবুঝ শিশুদের মুখে সামান্য অন্ন তুলে দেওয়া এক কঠিন কাজে পরিণত হয়েছে। ক্ষুধার্ত শিশুদের বুক ফাটা কান্না আর আহাজারী দেখে চোঁখের জল ফেলা ছাড়া শিপনের তখন আর কিছুই করার নেই। ভিটে ছাড়া সহায় সম্বলহীন শিপনের সামনে কেবল অন্ধকার। অথচ নিয়মিত চিকিৎসা পেলে, আব্দুল খালেদ শিপন আবার পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। এরজন্য এই অসহায় মানুষের সহায়তায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুস্থ হয়ে উঠবে একজন শিপন। আর একজন শিপন সুস্থ হলে আরো ১০ জন মানুষ বেঁচে থাকার অবলম্বন পাবে। পরিবারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে কিংবা আব্দুল খালেদ শিপনের নিজস্ব বিকাশ নম্বরে ০১৭১৯-৩৩৪৫৯৭ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। সবার সহযোগিতায় আব্দুল খালেদ শিপন আবারো সুস্থ হয়ে উঠুক। একজন শিপন  সুস্থ হলে তার পরিবারের আরো ১০ জন মানুষ বেঁচে থাকার অবলম্বন পাবে। মানবিক এই আবেদনে সবাই এই পরিবারের অবুঝ শিশুদের ভবিষ্যতের কথা ভেবে সবাই এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমাদের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ