শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঈদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৪৭ পূর্বাহ্ণ
ঈদে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাবলু দেব, কুবি প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল আজহা, গ্রীষ্মকালীন অবকাশ ও আশুরা উপলক্ষ্যে ২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক এবং  একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি হলগুলোও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলের রেজিস্ট্রার খাতায় রেজিস্ট্রেশন সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে রবিবার থেকে ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত ১৯ দিনের ছুটি কার্যকর হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে ২৪ মে এর আগে দুইদিন এবং ১১ জুনের পরে দুইদিন করে সাপ্তাহিক ছুটি থাকায় অতিরিক্ত আরও ৪ দিনের ছুটিসহ মোট ২৩ দিন  বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে জরুরি কিছু দপ্তর খোলা থাকতে পারে।'

আবাসিক হল বন্ধের বিষয়ে জানতে চাইলে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, 'বিশ্ববিদ্যালয় বন্ধ চলাকালীন হলগুলোও বন্ধ থাকবে তবে হলের রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন। হল বন্ধ চলাকালীন হলে নিরাপত্তার জন্য গার্ডরা থাকবেন।'

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ