শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রামিসা হত্যাসহ নারী-শিশু নিপীড়ন প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে ববিতে মানববন্ধন

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৪২ পূর্বাহ্ণ
রামিসা হত্যাসহ নারী-শিশু  নিপীড়ন প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে ববিতে মানববন্ধন

ববি প্রতিনিধি: ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যাসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের প্রতি হওয়া সহিংসতা, নিপীড়ন প্রতিরোধ ও ন্যায়বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত এই নিপীড়ন বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ ই মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সংগঠক গ্রুপের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের  সকল সামাজিক সংগঠনের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সাথে সাথে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. মো. গাজী সাখাওয়াত হোসেন।

ববি শিক্ষার্থী মোহাম্মদ বেলাল বলেন , আমরা বলতে চাই , যার যে কাজ তাকে সেটা করতে হবে , আপনরা সংবিধান নিয়ে পড়ে আছেন।  আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, নতুন সরকার গঠন করেছেন আমরা সেজন্য সময় দিয়েছি আমরা রাস্তায় আসিনি। আমরা চাই দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।আমরা আর কোনো হত্যা দেখতে চাই না , আর কোনো অন্যায় দেখতে চাই না। রামিসা সহ যতগুলো হত্যার ঘটনা ঘটেছে সব গুলোর দ্রুত বিচার করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির  সভাপতি মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)-এর পক্ষ থেকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও ভয়ংকর করে তোলে। তাই শুধু গ্রেফতার নয়, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধান মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের কথা বলে। কিন্তু বাস্তবে যদি নারী ও শিশুরা নিরাপদ না থাকে, তাহলে সেই আইন ও বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার প্রয়োজন রয়েছে।আজকের এই মানববন্ধন একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দাবি।আমরা রামিসার বিচার চাই। আমরা সকল নারী ও শিশুর নিরাপত্তা চাই। আমরা মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।


বিশ্ববিদ্যালয়ের  সহকারী প্রক্টর  ড. গাজী মো: সাখাওয়াত হোসেন বলেন , আমি এখানে আজ দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে।  আমি আমার নৈতিকতা থেকে এই ভালো কাজে সামিল হয়েছি।আমি স্বরাষ্ট্র মন্ত্রীর  দৃষ্টি আকর্ষণ করব। আপনি নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করুন।  আমাদের একটা নিরাপদ আইনের ব্যবস্থা করে দেন। আমরা আর রাস্তায় আসতে চাই না। কোনো সামাজিক বিশৃঙ্খলা অরাজকতা আমাদের জন্য কাম্য নয়!। আমরা দ্রুত এর বিচার চাই।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ