শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

বনশ্রীতে মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

Admin ২১ May ২০২৬ · Thursday · ১১:৩৭ পূর্বাহ্ণ
বনশ্রীতে মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১

ঢাকা জেলা প্রতিনিধি,(নারয়ন সরকার সবুজ): 
রাজধানীর বনশ্রী এলাকায় মাদরাসা থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শিহাব হোসেনকে পাবনার বেড়া থানা এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে রাতে বনশ্রী সি-ব্লকের 'আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা'র শৌচাগার থেকে আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত দেখতে পান তদন্ত কর্মকর্তারা।
জিজ্ঞাসাবাদে মাদরাসা কর্তৃপক্ষ শিহাব হোসেন নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে আগেও কয়েকজন শিক্ষার্থীর সাথে অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগ থাকার তথ্য দেয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শিহাব মাদরাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ