বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Admin ২১ May ২০২৬ · Thursday · ০৩:২১ পূর্বাহ্ণ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা পুলিশের মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা বুধবার ( ২০ মে, ২০২৬ খ্রিঃ) সকাল ১০টায় পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে এপ্রিল/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মোঃ মিজানুর রহমান। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এছাড়া শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই (নিরস্ত্র) মোঃ রাকিব খান এবং শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিরস্ত্র) মোঃ সাফায়েত হোসেন পুরস্কৃত হন। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার হিসেবে সম্মাননা পান সদর ট্রাফিকের টিএসআই মোঃ নুরুজ্জামান।

সভায় পিআরএল গমনকারী তিনজন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

কল্যাণ সভায় জেলার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, আবেদন ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি চলতি মাসে উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশ সবসময় আন্তরিক। তিনি সকল সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ