বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

শেরপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫

Admin ২১ May ২০২৬ · Thursday · ০৩:১৭ পূর্বাহ্ণ
শেরপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫
শেরপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৫

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শেরপুর শহরের নবীনগর মহল্লার গৃহবধূ সুজানা বেগম (৩০) ও অজ্ঞাত এক যুবকসহ দুজন। এতে আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আরও একজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও দুইজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

নিহত সুজানা বেগমের স্বজনদের অভিযোগ, হাইওয়ে সড়ক দখল করে ধান মাড়াই করার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। ড্রাম ট্রাক আটকসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ