সোমবার, ০২ নভেম্বর ২০২৬
জাতীয়

ময়মনসিংহে বস্তিবাসীদের কলোনী পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা ও ক্রেস্ট প্রদান

অনলাইন ডেস্ক ০৫ April ২০২৬ · Sunday · ০৫:৪৪ অপরাহ্ণ
ময়মনসিংহে বস্তিবাসীদের কলোনী পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা ও ক্রেস্ট প্রদান
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসীদের কলোনী পরিদর্শন শেষে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ), প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসীদের কলোনী পরিদর্শন শেষে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার (৪ এপ্রিল, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব আবুওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ সদর-৪), জনাব শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (জামালপুর সদর-৫) এবং জনাব মোঃ জাকির হোসেন বাবলু (ময়মনসিংহ-৫, মুক্তাগাছা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন।

সভায় বক্তারা বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ আবাসন এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কলোনী পরিদর্শনকালে প্রাপ্ত অভিজ্ঞতা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ