বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

কক্সবাজারে মানবপাচার চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

Admin ২০ May ২০২৬ · Wednesday · ০৫:৪৮ অপরাহ্ণ
কক্সবাজারে মানবপাচার  চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে মানবপাচার চোরাচালান প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
মানবপাচার, চোরাচালান প্রতিরোধে তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ দমনে আইনের প্রয়োগ জোরদার করার পাশাপাশি সর্বস্তরে নিয়মিত সচেতনতামূলক সভা ও কার্যক্রম বিস্তারের উপর গুরুত্ব  দিতে হবে।
(২০ মে ২০২৬) বুধবার সকাল দশটায় কক্সবাজারের জেলা  পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক , মোঃ আঃ মান্নান বলেন,  “শীতকালে সবচেয়ে বেশি মানব পাচারের শিকার হয় । মূল যে জায়গায় কাজ করা দরকার সেটা হচ্ছে ,যেমন সরকার চায় বৈধভাবে বিদেশ যাবে । মানুষ কিন্তু মানুষ বৈধভাবে ট্রেনিং নিয়ে বিদেশ যেতে আগ্রহী না। কক্সবাজার এ পর্যটক এরিয়া সরকার বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়ার পথগুলা সহজ করে দিয়েছেন।মানুষ যদি সচেতন না হয় মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার, লিটন কান্তি চৌধুরী বলেন, এনজিও দের একটা রূপরেখা তৈরী করতে হবে এবং মানবপাচারের উপর ডাটা বেইস এর মাধ্যমে তাদের কাজের জবাবদিহিতা করতে হবে। যারা মানবপাচার নিয়ে কাজ করে তাদেরকে প্রিপ্ল্যান করা।  যারা মানবপাচার নিয়ে  মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, শৈশব থেকেই শিশুদের সঠিক দিকনির্দেশনা প্রদান অত্যন্ত জরুরি। যথাযথ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্ম সচেতনভাবে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারবে। 
এন,জি,ও ব্যক্তিত্ব,আবু মোর্শেদ চৌধুরী খোকা  বলেন যারা বিদেশ যেতে চায় তাদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায় তাহলেই মানবপাচার নির্মূল হবে।
অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়ক অজিত নন্দী সভাপতিত্ব করেন। 
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কক্সবাজার সেন্টার ম্যানেজার মোঃ আজিমুল হকের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শায়লা শারমিন ম্যানেজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম । উপস্থিত ছিলেন শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ