শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে প্রসেনজিত–হিমু

Admin ২০ May ২০২৬ · Wednesday · ১০:৫৪ পূর্বাহ্ণ
কুবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে প্রসেনজিত–হিমু

বাবলু দেব, কুবি প্রতিনিধি:


'এক্সপ্লোর দ্য ফ্যাক্ট' স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নতুন সাংবাদিক সংগঠন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি' যাত্রা শুরু করেছে৷ এর আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রসেনজিত দাস এবং সদস্য সচিব হিসেবে একই বিভাগ ও শিক্ষাবর্ষের এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু।

বুধবার (২০ মে) সদ্য মনোনীত আহ্বায়ক এবং সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দেশকাল নিউজের প্রতিনিধি ওবায়দুল্লাহ এবং দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রকি উল হাসান।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করে সদ্য মনোনীত সদস্য সচিব ফরহাদ হোসাইন হিমু বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে 'এক্সপ্লোর দ্যা ফ্যাক্ট' স্লোগানকে সামনে রেখে আমাদের নতুন এই অগ্রযাত্রা। বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশই আমাদের মূল লক্ষ্য। নিউ মিডিয়ার যুগে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বর্তমানে খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফ্যাক্ট নিশ্চিতের মাধ্যমে আমরা সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর থাকব। সংবাদ প্রকাশের মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক ব্র্যান্ডিং করতে চাই। আমাদের এই শুভ মাহেন্দ্রক্ষণে আগত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আহ্বায়ক প্রসেনজিত দাস বলেন, আমি বিশ্বাস করি, সংগঠনটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই নতুন সূচনাকে আমরা সত্য, বস্তুনিষ্ঠ এবং শিক্ষার্থীবান্ধব সংবাদ প্রকাশের মধ্য নিয়ে সামনের দিনগুলিতে সাংবাদিকতার স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠার চেষ্টা করব। এবং সর্বোপরি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্য, সমস্যা ও সম্ভাবনাগুলো দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করব।

উল্লেখ্য, উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে এবং এরমধ্যেই সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ