বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত,আহত-৩

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৩:২৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত,আহত-৩

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে কুরবানির পশুবাহী পিকআপের সঙ্গে বিপরীতমুখী আসা নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি গুরুতর আহত হলে স্থানীয়রা  তাৎক্ষণিক গরুগুলোকে জবাই করে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই পিকআপচালক রাজিব (৩৫) নিহত হন। তিনি পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে। আহত গরুর ব্যবসায়ী হারুন মিয়াসহ অন্যদের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের রসুলপুর এলাকায়। তাদের বর্তমানে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো.খোরশেদ আলম বলেন, গরুবাহী পিকআপের সঙ্গে নসিমনের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। তিনজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে । এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি নসিমন-টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তারা আরও জানান, পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হওয়ায় মালিকের অনুমতিক্রমে সেগুলোকে তাৎক্ষনিকভাবে জবাই করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ