বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

যবিপ্রবিতে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ০২:২২ অপরাহ্ণ
যবিপ্রবিতে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবিতে দুই দিনব্যাপী গবেষণা ও এআই বিষয়ক প্রশিক্ষণ

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণা, প্রকাশনা এবং উচ্চশিক্ষা বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে যবিপ্রবি রিসার্চ সোসাইটি। গবেষণার মৌলিক ধারণা থেকে শুরু করে আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা পর্যন্ত শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা গড়ে তুলতেই এই আয়োজন করা হয়।

রবিবার ও সোমবার (১৭ ও ১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে দুই দিনব্যাপী অফলাইনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গবেষণার বিভিন্ন দিক নিয়ে মোট ৭টি মডিউলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও এই কর্মশালার বাকি অনলাইন অংশ পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানায় আয়োজক কমিটি।

কর্মশালায় গবেষণা মেথডোলজি, ডাটা অ্যানালাইসিস, গবেষণা নীতিশাস্ত্র, এআই-এর সহায়তায় গবেষণাপত্র তৈরি, জার্নাল সিলেকশন এবং উচ্চশিক্ষা ও ভাইভা প্রস্তুতি বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীরা গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ একাডেমিক প্রস্তুতির বিষয়ে কার্যকর অভিজ্ঞতা অর্জনের সুযোগ ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। তাদের মধ্যে রয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান এবং যুক্তরাষ্ট্রের অ্যালকর্ন স্টেট ইউনিভার্সিটির এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস কলেজের সহযোগী অধ্যাপক ড. ইমরান আলী।

প্রশিক্ষণ চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ বলেন, গবেষণার সঠিক ভিত্তি গড়ে তুলতে রিসার্চ মেথডোলজি, ডাটা অ্যানালাইসিস ও সাইন্টিফিক ইন্টারপ্রিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা ও গবেষণায় সফল হতে হলে শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ এবং বৈজ্ঞানিকভাবে ফলাফল উপস্থাপনের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের গবেষণায় এসব দক্ষতার বিকল্প নেই। শিক্ষার্থীদের গবেষণামুখী ও দক্ষ করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের অ্যালকর্ন স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ইমরান আলী বলেন, গবেষণায় নৈতিকতা বজায় রাখা একজন গবেষকের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান সময়ে এআই-ভিত্তিক গবেষণা কাজের প্রসার ঘটলেও এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে প্লেজিয়ারিজম কমিয়ে মৌলিক ও মানসম্মত গবেষণা উপস্থাপনের কৌশল জানা প্রয়োজন। আন্তর্জাতিক মানের গবেষণায় টিকে থাকতে শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন ও দক্ষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. ইঞ্জি. ইমরান খান বলেন, একটা রিসার্চ পেপার লেখার পরে সেটি কোন জার্নালে প্রকাশ করা উচিত, জার্নালের ইমপ্যাক্ট ফেক্টর, এইচ-ইনডেক্স জানা সবচেয়ে বেশি জরুরি। একটি ভালো মানের গবেষণা প্রবন্ধ সঠিক জার্নালে প্রকাশ না করলে সেই পেপার গুরুত্বহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। রিসার্চ পেপার লেখার সময় অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা, গবেষণার মান এবং সঠিকভাবে সেটিকে উপস্থাপনার উপরে নির্ভর করে সেই গবেষণা প্রবন্ধ ভালো জার্নালে প্রকাশিত হবে কিনা।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ