বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

যবিপ্রবিতে বিজ্ঞান শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যবধান দূরীকরণের উপায় নিয়ে সেমিনার

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ০২:২০ অপরাহ্ণ
যবিপ্রবিতে বিজ্ঞান শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যবধান দূরীকরণের উপায় নিয়ে সেমিনার

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধিঃ  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবিতে) কেকুলিওন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (কেআরটিসি) এর  আয়োজনে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মধ্যবর্তী ব্যবধান পূরণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বাংলাদেশে বিজ্ঞান শিক্ষায় তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে কীভাবে শিক্ষাকে  ব্যবহারিক ও গবেষণাভিত্তিক করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান।

ড.মোঃ রাফিউল হাসান বলেন, "দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি উৎসাহিত করতে কেটিআরসির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের দেশের শিক্ষার্থীরা সত্যিই অনেক মেধাবী ও কর্মঠ। কিন্তু তারা যথাযথ দিকনির্দেশনা ও পর্যাপ্ত সুযোগের অভাবে গবেষণা করতে পারছেনা। অথচ এসব শিক্ষার্থীরাই বিদেশে স্কলারশিপ নিয়ে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করছে এবং সাফল্যও অর্জন করছে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পর্যাপ্ত সুযোগ করতে পারলে শিক্ষার্থীরা ব্যবহারিক দক্ষতা অর্জন করবে। আশাকরি বাংলাদেশ সরকার গবেষণার বিষয়ে গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা করে দিবে।"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার ও ড. শাহ মোঃ শাহান শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে ছিলেন কেআরটিসি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাকারিয়া হোসাইন। তিনি  বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা পরিস্থিতি, গবেষণা খাতে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ, বিজ্ঞান শিক্ষার্থীদের পেশাগত বিচ্যুতি, তত্ত্ব ও ব্যবহারিক শিক্ষার মধ্যবর্তী ঘাটতি এবং গবেষণাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ