বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৩:২১ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা
পাকুন্দিয়ায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) :-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আজিজুল হক সাগর (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে পাইকলক্ষিয়া এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে আজিজুল হক সাগরকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।পরে মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ