বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ১১:৪৪ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি গরুবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বাজিতপুরের পিরিজপুর দাখিল মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো. রাজিব (৩৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা এবং মফিজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গরুবাহী পিকআপটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাজিতপুর উপজেলার পিরিজপুর দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ চালক রাজিব নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এ বিষয়ে বাজিতপুর এলাকায় দায়িত্বপ্রাপ্ত কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত পিকআপ ও টমটম জব্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ