শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৬” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ১১:১২ পূর্বাহ্ণ
অষ্টগ্রামে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৬” অনুষ্ঠিত

মোঃঝুটন মিয়া, অষ্টগ্রাম কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে  উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ মঙ্গলবার সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন সিলভিয়া স্নিগ্ধা। এ সময় তিনি ভূমি সেবা ডিজিটালাইজেশন, নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  সৈয়দ সাঈদ আহমদ। উপজেলা নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃশাহ মহিবুল্লাহ সৌরভ। 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও সাংবাদিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। এতে সাধারণ মানুষ তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ