শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিশ্ব মা দিবসে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর নারায়ণগঞ্জ

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ১১:০৯ পূর্বাহ্ণ
বিশ্ব মা দিবসে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর নারায়ণগঞ্জ

মাসুদ মাহাতাব,ঢাকা 

বিশ্ব মা দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা। আলোচনা সভা, সম্মাননা প্রদান, সার্টিফিকেট বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এ বিশেষ দিবস।

আজ নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠ এলাকায় অবস্থিত গ্রীন অ্যাপেল চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুন্নি সরদারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি সোহেলী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন “আমরা মোহামেডান”-এর প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের পরিচালক করুণানন্দ থের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বিসিআইসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান সৈয়দা খাইরুনাহার মনি, গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার রেহেনা সুলতানা, প্রসেনজিৎ বড়ুয়া, সোনারগাঁও থানার তদন্ত ওসি ইন্সপেক্টর জামাল হোসেন, অভিনেতা ফজলুল হক পলাশ, কবি রনজিৎ মোদক, শাহানা মান্নান বুলবুলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন BHDS কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম। স্বাগত বক্তব্য দেন তোলারাম কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আমির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. নুরজাহান, রাশিদা বেগম, ছায়ানুর তালুকদার, সামিরা সিদ্দিকী, কবির হোসেন, মনোয়ারা বেগম লিপি, সানোয়ার শিকদার, শারমিন সুলতানা, আকলিমা আক্তার রুমা, মাওলানা রবিউল ইসলাম, মাহতাব হোসেন, কাজী সফিউল আলম কালাম, ডা. আল আমিন হোসাইন, সাংবাদিক জামিল হোসেন, ডিএম মাঈনুদ্দিন দেওয়ান, হাফেজ মাওলানা আল আমিন, ইমরান হোসেন, বিশ্বজিৎ বড়ুয়া, ইকবাল হোসেন রোমেন্স, মোহাম্মদ নাসির, খাতিজা আক্তার ও ঈশিতা দাসসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মা দিবস উপলক্ষে মায়েদের সম্মান জানিয়ে গুণী ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

উদ্বোধক শিরিন হাবিব তার বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন,

“পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই। একজন মা নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান। মা না খেয়ে থেকেও সন্তানকে খাইয়ে দেন। মায়েরা সত্যিই নিঃস্বার্থ। আসুন, আমরা সবাই মা-বাবাকে ভালোবাসি ও সম্মান করি। মনে রাখতে হবে, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন গুণী ব্যক্তি, সামাজিক সংগঠক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের অনন্য প্রকাশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ