বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ফুলের হাসি ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগরের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৭:৪১ পূর্বাহ্ণ
ফুলের হাসি ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগরের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

মাসুদ মাহাতাব, ঢাকা 

স্বেচ্ছাসেবী সংগঠন “ফুলের হাসি ফাউন্ডেশন”-এর চট্টগ্রাম মহানগরের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। “হাসবো সবাই প্রাণ খুলে, বাঁচবো সবাই মিলেমিশে—আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই” এই স্লোগানকে সামনে রেখে গতকাল সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন সাইদুল ইসলাম সাইদের সুপারিশক্রমে মোঃ শিব্বির আহমদ ওসমানকে আহ্বায়ক এবং মোঃ নাহিদ হাসান মুরাদ মুন্নাকে সদস্য সচিব করে আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নুরুল আবসার কায়সার, যুগ্ম সদস্য সচিব মোঃ কামাল ও সাবরিনা আফরোজা। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইকবাল জমিদার, মোঃ নূর খান, হাবিবউল্লাহ চৌধুরী স্বপন, রাসেল মুরাদ, মোঃ আবুল কালাম, মোঃ আরজু, মোঃ ইসমাইল, মোঃ আজাদ, বিধান ঘোষ লিটন ও পারভীন আক্তার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলের হাসি ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক কাঠামো সুসংহত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির দপ্তর সেলে জমা দেওয়ার জন্য আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ তসলিম হাসান হৃদয় ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের কয়েকজন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন জেলা ও বিভাগে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের নিয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির অন্যতম কার্যক্রমের মধ্যে রয়েছে “ফুলের হাসি স্কুল শি.বি.খা (শিক্ষার বিনিময়ে খাদ্য)” কর্মসূচি। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং বয়স্কদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ