সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে ফুয়েল কার্ডের আবেদনের মেয়াদ বাড়ালো প্রশাসন

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০২:৫৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ফুয়েল কার্ডের আবেদনের মেয়াদ বাড়ালো প্রশাসন
কিশোরগঞ্জে ফুয়েল কার্ডের আবেদনের মেয়াদ বাড়ালো প্রশাসন

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাবে কিশোরগঞ্জ জেলাতেও তেল সংগ্রহে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার ও পরিবহন চালকরা। বিভিন্ন তেল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে জ্বালানি না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন চালু করে ফুয়েল কার্ড ব্যবস্থা, যা ইতোমধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে সাধারণ চালকদের মধ্যে।

গত ১এপ্রিল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের এক জরুরি বিজ্ঞপ্তিতে ফুয়েল কার্ড সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করা হয়, ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ২ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন উপজেলা প্রশাসনের মাধ্যমে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয় এবং নির্ধারিত সময় পর্যন্ত তা চলমান ছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক চালক ফুয়েল কার্ড সংগ্রহ করতে না পারায় প্রশাসন পুনরায় বিষয়টি বিবেচনায় নেয়। এর প্রেক্ষিতে ৫ এপ্রিল ২০২৬ তারিখে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়—পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফুয়েল কার্ডের আবেদন ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ সাকি ও পলাশ রায়হান জানান,“আমরা সুশৃঙ্খলভাবে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করে ফুয়েল কার্ড প্রদান করছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে।”

তারা আরও জানান, গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ফটোকপি এবং ছবি জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হচ্ছে। তবে পূর্বের নির্দেশনায় ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক থাকলেও বর্তমানে অনেক আবেদনকারীর সুবিধার কথা বিবেচনা করে ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে লার্নার লাইসেন্সের আবেদন কপিও গ্রহণ করা হচ্ছে।

জেলার বিভিন্ন তেল পাম্পে ঘুরে দেখা গেছে, ফুয়েল কার্ড চালুর ফলে আগের তুলনায় শৃঙ্খলা অনেক বেড়েছে। অপ্রয়োজনীয় ভিড় কমেছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও অনেকটা লাঘব হয়েছে। নির্ধারিত নিয়মের মধ্যে থেকে দ্রুত সময়ের মধ্যেই জ্বালানি পাচ্ছেন কার্ডধারীরা।

ফুয়েল কার্ড সংগ্রহকারী একাধিক চালক জানান, আগে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো এবং অনেক সময় তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে। এখন কার্ড থাকায় খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তেল পাওয়া যাচ্ছে। পুরো ব্যবস্থাপনাটি অনেক ভালো হয়েছে।

সচেতন মহল মনে করছেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় এ ধরনের নিয়ন্ত্রিত ব্যবস্থা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখছে। একই সঙ্গে সকল চালককে দ্রুত ফুয়েল কার্ড সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রশাসন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ