বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

বন্দরে মিথ্যা জমি দখলের অভিযোগে নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা

Admin ১৯ May ২০২৬ · Tuesday · ০৪:৫৫ পূর্বাহ্ণ
বন্দরে মিথ্যা জমি দখলের অভিযোগে নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা

মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বন্দরের মুসাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট জমি দখলের অভিযোগ এনে তার নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আলী হোসেন বলেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট জমি সংক্রান্ত সকল কাগজপত্র বৈধ এবং আইনগতভাবে সুরক্ষিত রয়েছে।

তিনি আরও বলেন, “জনগণের মধ্যে আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারো কোনো অভিযোগ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু মিথ্যা অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা দুঃখজনক।”

বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং প্রার্থীর সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শেষে আলী হোসেন জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ