রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিকলীর প্রাণকেন্দ্রের সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৪:৩৯ পূর্বাহ্ণ
নিকলীর প্রাণকেন্দ্রের সড়কে চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আল-আমিন হাসান, নিকলী উপজেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ‘গার্লস স্কুল মোড়’ থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের পিচ-ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি যেন এক ভয়াবহ দুর্ভোগের চিত্র ধারণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। বর্তমানে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে কাদামাটিতে একাকার হয়ে যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাজ্জাদ হোসেন স্বাধীন সড়কের এমন দুর্দশার তীব্র সমালোচনা করে বলেন,

“এই সড়কটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, এটি নিকলীর প্রাণকেন্দ্র হওয়ায় পুরো উপজেলার পরিচয় বহন করে। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নিকলী পুকুরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম বলেন,

“গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত টেকসই সংস্কার প্রয়োজন।”

সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও। সাংবাদিক সাজেদুল ইসলাম নাঈম ও আবদুর রহমান রিপন বলেন,

“প্রতিদিন হাজার হাজার মানুষের ভোগান্তি চোখের সামনে দেখতে হচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী ও যানবাহন চালক—সকলেই চরম দুর্ভোগে রয়েছেন। জনস্বার্থে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি।”

এ বিষয়ে নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, জনদুর্ভোগের বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির সরেজমিনে সড়কটি পরিদর্শন করেছেন। পরে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে তিনি নিজ উদ্যোগে ইট ও বালি ফেলে আংশিক সংস্কার কাজ করেন।

তিনি বলেন, “জরুরি ভিত্তিতে সাময়িকভাবে রাস্তাটি চলাচল উপযোগী করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে টেকসই পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ