বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ, ৫৪ সদস্যের অনাস্থা

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৪:৩৫ পূর্বাহ্ণ
অষ্টগ্রামে বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ, ৫৪ সদস্যের অনাস্থা

‎বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৬নং আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভাবমূর্তি সংকটে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন দিয়েছেন ইউনিয়নের একদল ত্যাগী নেতাকর্মী।

‎ ১ ৮ মে দাখিল করা আবেদনে নেতাকর্মীরা উল্লেখ করেন, ২০২০ সালের ১ নভেম্বর আদমপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি গঠিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী একটি ইউনিয়ন নির্বাহী কমিটির মেয়াদ দুই বছর হলেও বর্তমান কমিটির মেয়াদ ২০২২ সালের ১ নভেম্বর শেষ হয়ে যায়। এরপরও প্রায় তিন বছর ধরে একই কমিটি বহাল থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়।

‎আবেদনে আরও বলা হয়, বর্তমান সভাপতি সালাউদ্দিন (ছাওয়াল) ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা স্থানীয়ভাবে দলীয় ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিতর্কের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে বলে উল্লেখ করা হয়।

‎নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক কোনো কার্যক্রম দৃশ্যমান না থাকায় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। এতে নতুন নেতৃত্ব তৈরির পরিবেশও ব্যাহত হচ্ছে।

‎আবেদনকারীরা জানান, বিষয়টি উপজেলা নেতৃত্বকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পূর্বে লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।

‎দলের সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে এবং আদমপুর ইউনিয়ন বিএনপিকে ইমেজ সংকট থেকে উত্তরণে দ্রুত বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

‎এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল জানান, আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৭৫ জন সদস্যের মধ্যে ৫৪ জন সদস্যের সাক্ষরিত একটি অনাস্থা পোষণের লিখিত আবেদন পেয়েছি। এবিষয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ