শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মেডিকেল কলেজে ডিজিটাল হাজিরা মেশিন চুরি: ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার, কর্মচারী সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০২:০৭ অপরাহ্ণ
খুলনা মেডিকেল কলেজে ডিজিটাল হাজিরা মেশিন চুরি: ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার, কর্মচারী সাময়িক বরখাস্ত

মো: আল-মাহফুজ শাওন :

খুলনার -এ শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে ব্যবহৃত ডিজিটাল ফেস ডিটেকটর হাজিরা মেশিন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মাথায় চুরি যাওয়া মেশিনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজের এমএলএসএস কাউসারকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ প্রশাসন।

কলেজ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় দায়িত্ব পালনের জন্য নৈশপ্রহরীরা কলেজের নিচতলায় এসে ডিজিটাল হাজিরা মেশিনটি দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সোমবার (১৮ মে) সকালে অধ্যক্ষের কক্ষে বসে কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়।

ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ৫ মিনিটে এমএলএসএস কাউসার ওই কক্ষে প্রবেশ করেন এবং ৩টা ৯ মিনিটে হাতে মেশিন নিয়ে বের হয়ে যান। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুরো কলেজজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে কাউসার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং চুরি হওয়া মেশিনটি ফেরত দেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে একজন শিক্ষক ও এক বিভাগীয় প্রধানের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও আলোচিত হয়ে ওঠে। বিষয়টি তদন্তে কলেজ প্রশাসন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল হাসানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে অভিযুক্ত এমএলএসএস কাউসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মাসুদ বলেন, “ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ