বুধবার, ২৭ মে ২০২৬
শিক্ষা

ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দাক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০২:০৪ অপরাহ্ণ
ববি উপাচার্যকে মেহেন্দিগঞ্জ দাক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি ও শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল প্রতিনিধি :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন মেহেন্দিগঞ্জ দাক্ষিণাঞ্চল কল্যাণ সমিতি এবং শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ (সোমবার) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বর্তমান উপাচার্য ড. মামুন অর রশিদ মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। নিজ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে পাওয়ায় শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং মেহেন্দিগঞ্জ দাক্ষিণাঞ্চল কল্যাণ সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ক্রেস্ট দিয়ে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সময় উপস্থিত ছিলেন বরিশালস্থ মেহেন্দিগঞ্জ দাক্ষিণাঞ্চল কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক মাস্টার মতিউর রহমান। 

 আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ছাত্রদলের  সাবেক ক্রীড়া সম্পাদক এবং যুগ্ম আহবায়ক, বরিশাল মহানগর ছাত্রদল মোঃ সিহাব হোসেন বলেন,,  " সৌজন্য সাক্ষাৎকারে মেহেন্দীগঞ্জের কল্যাণ সমিতির বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।  আমার  নতুন উপাচার্যের সাথে কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখা কামনে করছি  

উপাচার্য ড. মামুন অর রশিদ তাঁর জন্মস্থান বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলা ও তার  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে এই শুভেচ্ছায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। আমি  মেহেন্দীগঞ্জ শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলাম সে হিসাবে শিক্ষকদের সাথে  উক্ত সাক্ষাৎকারে উপস্থিত ছিলাম "

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ