বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কু/পি/য়ে হত্যা

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০৯:০৭ পূর্বাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কু/পি/য়ে হত্যা

মহসিন শিবগঞ্জ (বগুড়াঃ) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২ জনকে কু*পি*য়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় আরও ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে এই র*ক্ত*ক্ষ*য়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জামিল হোসেন এর পুত্র ইয়াছিন (৩৫) ও তোফাজ্জল হোসেনের পুত্র সুমন (৩০)।  তারা স্থানীয় এলাকার বাসিন্দা এবং আপন চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বসতভিটা জমির সীমানা নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি ও সামাজিক বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে রেজাউল বিল্ডিং নির্মাণের কাজ করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জব্বার মুনসির পুত্র রেজাউল ও তার পুত্র রাহাত (২৬) ও রাব্বি হোসেন (২৫) পূর্বপরিকল্পিত ভাবে ইয়াসিন ও সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে রেজাউল ও তার ২ পুত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ইয়াসিন গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই তার মৃ ত্যু হয়। এবং স্থানীয়রা সুমনকে  উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন। এঘটনায় অপর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে  শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহ*তদের ম/র/দে/হ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই হ/ত্যা/কাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ