শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মুগদায় ৭ টুকরো দেহের পর এবার নিখোঁজ মাথা উদ্ধার

Admin ১৮ May ২০২৬ · Monday · ০৫:০৫ পূর্বাহ্ণ
মুগদায় ৭ টুকরো দেহের পর এবার নিখোঁজ মাথা উদ্ধার
মুগদায় ৭ টুকরো দেহের পর এবার নিখোঁজ মাথা উদ্ধার

মাসুদ মাহাতাব, ঢাকা

রাজধানীর মুগদা থানার মান্ডার আব্দুল করিম  রোডে ২৬০/১ শাহনাজ ভিলা বাসার বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের পর এবার তার নিখোঁজ মাথাটিও উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাথা ও দেহের খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানা পুলিশ মান্ডা এলাকার ওই বাড়ির বেজমেন্ট থেকে খণ্ডিত দেহটি উদ্ধার করে।

পরে ঘটনাস্থলের পাশের একটি ময়লার স্তূপ থেকে মরদেহটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় বা বয়স নির্ধারণ করতে পারেনি পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’র বেজমেন্ট থেকে প্রথমে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে সাতটি খণ্ডে দেহটি পাওয়া যায়। তবে ওই সময় মাথা পাওয়া যায়নি। পরে পাশের ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আসছিল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আনুমানিক ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে বাড়িটির বেজমেন্ট ও পাশের ময়লার স্তূপে ফেলে রেখে গেছে খুনিরা।

খুনিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ