শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী’র ৫ সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ

Admin ১৮ May ২০২৬ · Monday · ০৪:৫৩ পূর্বাহ্ণ
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী’র  ৫ সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী’র ৫ সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ

মো: রাজ হাওলাদার, মোংলা প্রতিনিধি

​সুন্দরবনে জলদস্যু ও ডাকাত দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযানের মুখে অবশেষে আত্মসমর্পণ করেছে কুখ্যাত বনদস্যু ‘সুমন বাহিনী’। গতকাল ১৭ মে, ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১:০০ ঘটিকায়  সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে  সুমন বাহিনীর প্রধান সুমনসহ সর্বমোট ৫ জন ডাকাত সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে।
​কোস্ট গার্ড সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নির্দেশনায় , ব সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দস্যুমুক্ত বনাঞ্চল গড়ার লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন পয়েন্টে ধারাবাহিক চিরুনি অভিযান চালানো হচ্ছে। এই সাঁড়াশি অভিযানের মুখে কোণঠাসা হয়ে এবং স্বাভাবিক জীবনে ফেরার আকুলতায় সুমন বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
সুমন বাহিনী  কোস্ট গার্ডের নিকট 
​দেশীয় একনলা বন্দুক: ০৩টি
​দেশীয় পাইপ গান: ০২টি
​তাজা কার্তুজ: ২৫ রাউন্ড
​ফাঁকা কার্তুজ: ০৩ রাউন্ড
জমা দেন।

আত্মসমর্পণকারী ডাকাত সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তাদের বিসিজি স্টেশন দোবেকিতে (BCG Station Dobeki) নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত সরকারের এই কঠোর দস্যু দমন অভিযান অব্যাহত থাকবে।
​স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের মতে, সুমন বাহিনীর এই আত্মসমর্পণের ফলে সুন্দরবন সংলগ্ন এলাকায় এবং জেলে-বাউয়ালিদের মাঝে স্বস্তি ফিরে আসবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ