শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল গণি মিয়া

Admin ১৮ May ২০২৬ · Monday · ০৪:৪৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল গণি মিয়া
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল গণি মিয়া

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের দাবির মুখে জনসম্মুখে  আব্দুল গণি মিয়া আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর হাজিরহাট গ্রামের স্থানীয় বাসিন্দা  আব্দুল গণি মিয়া মধ্য কুমরপুর বাজার সংলগ্ন এিমোহনী তাঁর নিজস্ব বাসায় শুক্রবার( ১৫ মে) বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীর উপস্থিতিতে আগামী ইউপি নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

এসময় উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সুধীসমাজ বলেন আগামী নির্বাচনে গণি মিয়ার জন্য আমরা সবাই কাঁধে কাধ মিলিয়ে কাজ করব।

 

পেশায় আব্দুল গণি মিয়া একজন ব্যবসায়ী ও কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উওর কুমরপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক ।

আব্দুল গণি মিয়া দীর্ঘ দিন যাবৎ  অসহায় ও দুঃস্থ, গৃহহীন,আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কুমর হাজিরহাট এলাকার হাছেন আলী বলেন গনিমিয়া এবার চেয়ারম্যান পদে দাঁড়াইলে আমরা তার পাশে আছি তিনি মোর অনেক উপকার করছেন।

আলমগীর হোসেন  বলেন গনি মিয়া আমাদের এলাকার অনেক দুস্থ,  গরিব ও অসহায় লোকের বাসস্থান নির্মাণ করে দিয়েছে।

একই এলাকার সরদারপাড়া গ্রামের জিতেন্দ্র চন্দ্র বলেন দলমত নির্বিশেষে এবার গণিকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করব।

এলাকাবাসী বলেন, বর্তমান সময়ে এক দৃষ্টান্ত স্থাপন করে চলছেন  আব্দুল গণি মিয়া

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ