রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৬:০২ অপরাহ্ণ
কুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মো: আল-মাহফুজ শাওন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে এস এম সাঈম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, এস এম সাঈম ফেরদৌসের বাড়ি পাবনা পৌরসভা সদরে। রবিবার বিকেলে হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে তিনি আনুমানিক ২০ থেকে ৩০ মিনিট অবস্থান করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে ডুবুরি দল পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ বডি ব্যাগে রাখা হয় এবং দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় কুয়েট ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষার্থীরা সাঈম ফেরদৌসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ