শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৪৮ অপরাহ্ণ
খুলনায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
খুলনায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন

আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে আজ সার্কিট হাউজের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ভূমিসেবা মেলার সার্বিক আয়োজন, কার্যক্রম ও জনসাধারণের জন্য বিভিন্ন সেবার বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। তিনি বলেন, ভূমিসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্য প্রদান, অনলাইন ভূমিসেবা কার্যক্রম, ই-নামজারি এবং ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ সেবা প্রদান করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে তথ্যবহুল স্টল ও সেবাকেন্দ্র স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। তিনি বলেন, বর্তমান সরকার ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে মানুষ সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ