বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ভ্রাম্যমান আদালতে পাইকগাছায় দুই ব্যবসায়ীকে জরিমানা

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৪৩ অপরাহ্ণ
ভ্রাম্যমান আদালতে পাইকগাছায় দুই ব্যবসায়ীকে জরিমানা
ভ্রাম্যমান আদালতে পাইকগাছায় দুই ব্যবসায়ীকে জরিমানা

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি ( খুলনা) 

‎পাইকগাছায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

‎রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার রহমান গাজী এবং কপিলমুনি ইউনিয়নের বিশ্বজিৎ কুমার দাসকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও সংশ্লিষ্ট ওষুধ বিক্রি এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

‎অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে বাজার তদারকি ও অনিয়ম রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ