শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৩৮ অপরাহ্ণ
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

(ঢাকা জেলা প্রতিনিধি :নারয়ন সরকার সবুজ) 

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। পৃথক পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ গ্রাম হেরোইন ও ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মে রাত ৮টা ১৫ মিনিটে ধামরাই থানার সূয়াপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন ওরফে হানিফ (২৭) ও সাব্বির (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

পরবর্তীতে একই রাতে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় পৃথক অভিযানে এরশাদ (২২) ও সোহেল (৩০) নামে আরও দুই মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে ১৭ মে রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন দেওয়ান (৩৫) ও রুবেল (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া একই দিন ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় আরেকটি অভিযানে ইছহাক আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি, সাব্বিরের বিরুদ্ধে ২টি এবং রুবেলের বিরুদ্ধে ৫টি মাদক মামলা চলমান রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ