বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

কটিয়াদী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতির ছোট বোনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৩২ অপরাহ্ণ
কটিয়াদী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতির ছোট বোনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
কটিয়াদী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতির ছোট বোনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসএম হামিদ হাসান ​কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি  মোঃ নজরুল ইসলামের ছোট বোন ও ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস)-এর সাধারণ সম্পাদিকা নাছিমা বেগমের স্মরণে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ জোহরের নামাজের পর কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী মহল্লার মৃত ফুল মিয়ার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডিপিএস সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

​উপস্থিত ব্যক্তিবর্গ নাছিমা বেগমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি সমাজসেবায় অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই অসময়ে চলে যাওয়া স্থানীয় সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

​স্মৃতিচারণমূলক আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য যে তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি বেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৬ মে বুধবার দুপুর ১১. ৪০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ