বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

রাস্তায় নিচে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:২৪ অপরাহ্ণ
রাস্তায় নিচে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ
রাস্তায় নিচে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

সুনামগঞ্জ,তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে রাস্তার পাশে পড়ে থাকা আংগুর মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) স্থানীয় জনতা তাহিরপুর সীমান্তের রাজাই প্রধান সড়কের পাশে ওই মরদেহটি পড়ে থাকতে দেখেন।

​স্থানীয় ও পুলিশের সূত্রে জানাযায়,শনিবার রাজাই মেইন রাস্তার পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে ভিড় জমান স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে মৃত ব্যক্তিকে স্থানীয়রা আংগুর মিয়া(৩৮) বলে সনাক্ত করা হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান মাসুক মিয়া,এবং তাহিরপুর থানা পুলিশের একটি দল।

জানাযায়,​তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (পোস্টমর্টেম)এর জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান,ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ