কিশোরগঞ্জের ইটনায় প্রেমের টানে চীনের যুবক
বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, এরপর সেই প্রেমের টানে সুদূরদূ চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের মড়ল পাড়ায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চীনা নাগরিক গাও ওয়েইয়ান জানান, তার বাবার নাম গাও ঝানশিন। তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা এবং সেখানে সহকারী পুলিশ কর্মকর্ম র্তা হিসেবে কর্মরতর্ম রয়েছেন।তিনি জানান, একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে প্রায় দুইদু বছরের বেশি সময় আগে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা ঝুমা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের সিদ্ধান্ত নিয়ে গত ১৬ মে রাতে তিনি মেয়ের দেওয়া ঠিকানায় বাংলাদেশে আসেন। ইটনা উপজেরার চৌগাংগা ইউনিয়নের মড়ল পাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে ঝুমা আক্তার। তারা জানান, তাদের মেয়ে কিষ্টপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেন এবং বর্তমা র্ত নে চৌগাংগা পুরান বাজার কামিল মাদ্রাসার প্রথম বর্ষেরর্ষে শিক্ষার্থী। জন্মসনদ অনুযায়ী, তার জন্ম ২০০৭ সালের ১০ আগস্ট। সে হিসেবে বর্তমানে তার বয়স ১৮ বছর ৯ মাস ৭ দিন। মেয়ের ঝুমার ইচ্ছা অনুযায়ী বিয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করতে শুরু করে। তবে এতে বিরক্ত না হয়ে পুরো পরিস্থিতি উপভোগ করেছিরেন করছিলেন চীনা যুবক গাও ওয়েইয়ান।গ্রামের মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ বলছে মেয়েকে চীনে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, আবার কেউ বলছে মেয়েটি ভালো থাকবে, সুখে থাকবে।স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, আমরা চাই মেয়েটি যেন আইনগত স্বীকৃতি পায়। পরে যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।এই ব্যাপারে ইটনা উপজেলার নির্বা হী কর্মকর্ম র্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমি প্রথম আপনার কাছ থেকেই শুনেছি তারপর খবর নিয়ে এর সত্যতা পেয়েছি, আইনগত ভাবে যেভাবে সহায়তা দেয়ার প্রয়োজন আমরা তা করবো।