শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৭ May ২০২৬ · Sunday · ০১:০৩ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

শেরপর  প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ( ১৬ মে) বিকালে উপজেলা সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরাসরি সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং খাদ্য মজুত ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, থানার ওসি মো. আমিরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. তৌহিদুর রহমান, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের থেকে ১ হাজার ৭৮৬ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৬১৯ মেট্রিকটন চাল চাল সংগ্রহ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ