শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা নারীর মরদেহ

অনলাইন ডেস্ক ১৭ May ২০২৬ · Sunday · ০১:০৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জ সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা নারীর মরদেহ

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক নারী নিহত হয়েছেন।

রবিবার ( ১৭ মে )  নেত্রকোনা  কুরপার সিএনজি স্টেশন থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি  মেরেঙ্গা তারেরঘাট এলায়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক নারী  ( আনুমানিক ৫০ ) নিহত  হয়েছেন। এ ঘটনায় আরও  ৪জন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা গেছে, নেত্রকোনার কুরপাড়া সিএনজি স্টেশন থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারঘাট মেরেঙ্গা বাজার এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং অন্য যাত্রীরা আহত হন।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে  ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ জিয়াউল হক জানান, দুপুর আনুমানিক ১টার দিকে সিএনজিযোগে নিহত নারীর মরদেহসহ আরও ৪জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে আহতরা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানাকে অবগত করা হয়েছে। পুলিশ এসে নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আহত যাত্রী  মোহাম্মদ ছন্দু মিয়া জানান, আমরা সবাই নেত্রকোনা থেকে কিশোরগঞ্জে আসছিলাম। আমি  সিএনজি তে ঘুমিয়ে পড়েছিলাম, তাই দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা বলতে পারছি না।  হটাৎ দেখতে পেলাম আমি হাসপাতালে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ