শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড অনুষ্ঠিত

Admin ১৬ May ২০২৬ · Saturday · ০১:৩৮ অপরাহ্ণ
যবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড অনুষ্ঠিত

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিরাপদ ইন্টারনেট দিবস - ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড - ২০২৬।

শনিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারীতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ ও নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ এই দুইটি ইভেন্টে সিনিয়র ও জুনিয়র দুই ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ টি প্রোগ্রামিং ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ী ও ২ টি কুইজ ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী হয় যবিপ্রবি কেন্দ্র থেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি ইমরান খান, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আলম হোসেন, সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, মনিশংকর হালদার, প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির, আবু রাফে মোঃ জামিল, যশোর জেলা আইসিটি অফিসার মোঃ আবুল কাশেম পলাশসহ বিভাগের শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে ড. মোঃ আলম হোসেন বলেন, আমাদের সকলের উচিত এই সাইবার জগতে নিজেকে সুরক্ষিত রাখা। ডেলিভারি থেকে শুরু করে সকল বিষয়ে ওটিপি দেওয়ার ব্যাপারে সচেতন থাকা আবশ্যকীয়। আমাদের উচিত সর্বোচ্চ জটিল পাসওয়ার্ড ব্যাবহার করা এবং নিজ সম্পর্কিত কোনো কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যাবহার না করা।

সভাপতির বক্তব্যে ড. মোঃ কামরুল ইসলাম বলেন, কাউকে ছবি বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা। নিজের ব্যাক্তিগত কোন তথ্য প্রয়োজন ব্যাতিত সোশ্যাল মিডিয়ায় আপলোড না দেওয়া এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে যতদ্রুত সম্ভব অবিভাবকদের জানানো। অভিভাবকদের উচিত নিজেদের সন্তানদের সাথে সুসম্পর্ক রাখা ও খোঁজ নেওয়া যাতে তারা অনলাইন জগতে কোন খারাপ কাজে জড়িয়ে না পড়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নৌশিন আমিন শেখ।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ