শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে মিস্ত্রির লেবারের মরদেহ উদ্ধার

Admin ১৬ May ২০২৬ · Saturday · ১২:৩১ অপরাহ্ণ
বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে  মিস্ত্রির লেবারের মরদেহ উদ্ধার

মহসিনঃ শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসারদিঘীর  দবিলা গ্রামে  ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামের এক  মিস্ত্রির লেবারের মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা  পুলিশ। নিহত শাহ আলম ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র বলে জানা গেছে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মে  সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ধানক্ষেতের ভেতর একটি মরদেহ পরে থাকতে দেখে  থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত ব্যক্তির মরদেহর পাশে ধারালো অস্ত্র পাওয়া গেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।  এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান সংসারদিঘী এলাকায় শাহ আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত সাপেক্ষে  তা নিশ্চিত করা যাবে বলে জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ