শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

গৌরীপুরে ২টি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা, ১টিতে জরিমানা

Admin ১৬ May ২০২৬ · Saturday · ১২:০৬ অপরাহ্ণ
গৌরীপুরে ২টি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা, ১টিতে জরিমানা

মোঃ শহিদুল ইসলাম, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের গৌরীপুরে লাইসেন্স না থাকায় দুইটি ডায়গনোস্টিক সেন্টারে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকায় আরো একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে। এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় দায়িত্বে থাকা লোকজন।

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬ খ্রিঃ) বিকেলে গৌরীপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী ল্যাবরেটরীতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর লাইসেন্স না থাকায় পৌর শহরের হাসপাতাল রোডস্থ সেবা ডায়গনোস্টিক সেন্টার ও পৌর শহরের ধানমহাল এলাকায় ডিজিটাল ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের অন্যান্য ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে সরে যান দায়িত্বে থাকা লোকজন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, দুইটি ডায়গনোস্টিক সিলগালা ও একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে যেসব ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়েছে পরবর্তীতে সময়ে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ