মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নড়াইলে ব্লেড দিয়ে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যার চেষ্টা

Admin ০৫ April ২০২৬ · Sunday · ১০:১৭ পূর্বাহ্ণ
নড়াইলে ব্লেড দিয়ে গলা কেটে সাবেক স্ত্রীকে হত্যার চেষ্টা
নড়াগাতি থানা

সরদার রইচ উদ্দিন টিপু, নড়াইল :

নড়াইলের নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাংগা গ্রামের বিবাহিত যুবতিকে ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে তার তালাক প্রাপ্ত স্বামী।

স্থানীয় ও স্বজন সুত্রে জানাগেছে ০৫ এপ্রিল রবিবার রাত আনুমানিক দেড় টার সময় নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাংগা গ্রামের ওবায়দুল শেখের বিবাহিত মেয়ে মিতু প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে  তার তালাক প্রাপ্ত স্বামী কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের টুটু মল্লিকের ছেলে নুরে আলম মল্লিক ধারালো ব্লেড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর যখম করে। এমনকি তার  ধারালো ব্লেডে দিয়ে গলাকেটে হত্যা করার চেষ্টা করেছিলো। তার শরীরের ৪৫ টি সেলাই দিয়েছে।

আহত মিতু জানায় ৫ এপ্রিল রবিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তার তালাক প্রাপ্ত স্বামী নুরে আলম পিছন থেকে ঝাপটে ধরে ধারালো ব্লাডদিয়ে আমার মুখে,চোখে ও গলায় আঘাত করতে করতে বলে তোকে জীবনের মত শেষ করে দিবো। তখন আমার ডাক চিৎকারে আমার আমার ভাই মহিদুল এসে রক্ত মাখা অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমি চিকিৎসাধীন। তিনি আরো জানান নুরে আলম একজন নেশাখোর। আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।

এঘটনায় আহত মিতুর ভাই মহিদুল বলেন আমার বোন মিতুকে দেড় মাস আগে নুরে আলমের সাথে সমাজিক ভাবে তালাক প্রদান করা হয়। নুরে আমার বোন মিতুকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে গুরুতর যখম করেছে। নুরে আলম একজন নেশাগ্রস্ত লোক এবং মাদক ব্যাবসায়ী। আমরা ওই লম্ফট নুরে আলমের বিচার দাবী করছি।

অভিযুক্ত নুরে আলমের সংগে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নাই।
এনিয়ে এলাকায় তোড়পাড়ের সৃষ্টি হয়েছে। 
এঘটনায় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রহিম বলেন এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেন নাই। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ