শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৬ May ২০২৬ · Saturday · ১১:৫৯ পূর্বাহ্ণ
খুলনায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন: খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসন, খুলনার আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং তাদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি বলেন, খুলনা ক্রীড়াঙ্গনের এক ঐতিহ্যবাহী জনপদ। এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে বহু খেলোয়াড় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়দের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দলের অসংখ্য তারকা খেলোয়াড় তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব তোফায়েল আহাম্মেদ, খুলনার জেলা প্রশাসক জনাব মিজ্ হুরে জান্নাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ