মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশালে “ড্রেনের ময়লায় নরক হয়ে গেছে নিউ ভাটিখানা : মশার কামড়ে অসুস্থ শিশু

Admin ০৫ April ২০২৬ · Sunday · ১০:১৩ পূর্বাহ্ণ
বরিশালে “ড্রেনের ময়লায় নরক হয়ে গেছে নিউ ভাটিখানা : মশার কামড়ে অসুস্থ শিশু
বরিশালে “ড্রেনের ময়লায় নরক হয়ে গেছে নিউ ভাটিখানা : মশার কামড়ে অসুস্থ শিশু

বরিশাল জেলা প্রতিনিধি,সবুজ হাওলাদার

বরিশালে “ড্রেনের ময়লায় নরক হয়ে গেছে নিউ ভাটিখানা মশার কামড়ে অসুস্থ শিশু, কাঁদছে পুরো এলাকা!”

নিউ ভাটিখানা এলাকার শাহজাহান মিয়া গলির ড্রেনের করুণ অবস্থা দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনটি এখনো পরিষ্কার করা হয়নি, ফলে ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি জমে থাকছে এবং সৃষ্টি হচ্ছে ভয়াবহ দুর্গন্ধ।

এ অবস্থায় এলাকায় মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। মশার কামড়ে ছোট শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুদের অসুস্থতার হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, যা এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

এছাড়াও, ড্রেনের দুর্গন্ধ ও মশার উপদ্রবের কারণে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা শামসুল আরিফিন মসজিদে নিয়মিত নামাজ আদায় করতে যেতে পারছেন না। মসজিদে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

এমতাবস্থায়, এলাকাবাসীর পক্ষ থেকে বরিশাল সিটির নতুন প্রশাসক সম্মানিত শিরিন আপার নিকট বিনীত আবেদন—অতি দ্রুত এই ড্রেনটি পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মশা নিধনের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ